রানাঘাট পৌরসভার মা ক্যান্টিন উদ্বোধন করলেন রানা কর্মকার - The News Lion

রানাঘাট পৌরসভার মা ক্যান্টিন উদ্বোধন করলেন রানা কর্মকার

 


দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট" মা ক্যান্টিন"। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয়েছে "মা ক্যান্টিন"। রাজ্য সরকারের সহযোগিতায় রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় বুধবার থেকে পথ চলা শুরু হলো "মা ক্যান্টিনের"। রানাঘাট পৌরসভায় এদিন "মা ক্যান্টিনের" উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার। 


উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায় সহ পৌর প্রশাসক মন্ডলীর সদস্য বৃন্দ।প্রথম দিন 300 জন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় দুপুরের আহার।দেওয়া হয় ডিমের কারি ও ভাত।প্রতিদিন নিয়মিত ভাবে রানাঘাট পৌরসভার মা ক্যান্টিন থেকে মিলবে  দুপুরের আহার।নির্দিষ্ট সময়ের মধ্যে 5টাকার বিনিময়ে সাধারণ মানুষকে কুপন সংগ্রহ করতে হবে।তারপর কুপন দেখলেই "মা ক্যান্টিন"থেকে মিলবে দুপুরের খাবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.